দাঁতন

দাঁতন [ dān̐tana ] বি. 1 দাঁত পরিষ্কার করা, দাঁত মাজা, দন্তধাবন; 2 দাঁত মাজবার জন্য ব্যবহৃত নিম, বাবলা, আসশেওড়া প্রভৃতি গাছের ডাল। [সং. দন্তধাবন]।

দাঁতালো

দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)।

দাঁতাল

দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)।

দুধের দাঁত

দুধে দাঁত, দুধের দাঁত — দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়।

দুধে দাঁত

দুধে দাঁত, দুধের দাঁত — দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়।

গজ-দাঁত

গজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাত্ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত।

দাঁতে দাঁত লাগা

দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া।

দাঁতে কুটো করা

দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা।

দাঁত ভাঙা

দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ক ও কর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা।

দাঁত বাঁধানো

দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো।