দাদন

দাদন [ dādana ] বি. অগ্রিম প্রদত্ত মূল্য বা মূল্যের অংশ, আগাম দেওয়া টাকা, বায়না (নীলের দাদন)। [ফা. দাদন]। দাদনদার বি. দাদনদাতা। দাদনি বি. দাদন। ☐ বিণ. দাদন দেওয়া হয়েছে এমন (দাদনি চাষ)।

দাদ নেওয়া

দাদ তোলা, দাদ নেওয়া ক্রি. বি. প্রতিশোধ নেওয়া।

দাদ তোলা

দাদ তোলা, দাদ নেওয়া ক্রি. বি. প্রতিশোধ নেওয়া।

দাদ

দাদ1 [ dāda1 ] বি. চাকার মতো গোলাকার ও চুলকানিযুক্ত চর্মরোগবিশেষ ringworm. [সং. দদ্রু]। দাদ2 [ dāda2 ] বি. প্রতিশোধ। [ফা. দাদ্]। দাদ তোলা, দাদ নেওয়া ক্রি. বি. প্রতিশোধ নেওয়া।

দাতা

দাতা [ dātā ] (-তৃ) বিণ. 1 দানকারী, যে দান করে; 2 যে দেয় (অভয়দাতা, উত্তরদাতা, করদাতা); 3 বদান্য, দানশীল (দাতাকর্ণ); 4 সম্প্রদানকারী (কন্যাদাতা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দা + তৃ]। স্ত্রী. দাত্রী। দাতাকর্ণ বি. (আল.) অতিশয় দানশীল ব্যক্তি। দাতৃত্ব বি. বদান্যতা, দানশীলতা।