দান
দান1 [ dāna1 ] বি. পাত্র, আধার (আতরদান, পিকদান, বাতিদান)। [ফা. দান]। দান2 [ dāna2 ] বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উত্সর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1০ হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ (‘সাম-দান-দণ্ড-ভেদ’)। [সং. √ দা + অন]। দানখয়রাত বি. দানকর্ম, নানারকম দান। দানধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ। দানধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। দানপত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান...
দাদা
দাদা [ dādā ] বি. 1 জ্যেষ্ঠভ্রাতা, বড় ভাই; 2 ঠাকুরদাদা, পিতামহ বা মাতামহ; 3 পৌত্র দৌহিত্র প্রভৃতিকে বা বয়ঃকনিষ্ঠকে স্নেহসম্বোধন; 4বয়োজ্যোষ্ঠ ব্যক্তিকে সম্মানসূচক সম্বোধন। [সং. তাত > তাদ, অথবা দায়াদ (পুত্র, জ্ঞাতি)-তু. তুর্. দাদা]। দাদাঠাকুর বি. 1 পিতামহতুল্য ব্যক্তিকে সম্বোধন; 2 ব্রাহ্মণকে ব্রাহ্মণেতর ব্যক্তির সম্বোধন। দাদাবাবু বি. 1 বড় ভাইয়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তি; 2 (আঞ্চ.) বয়োজ্যেষ্ঠ ভাগিনীপতি। দাদামশাই, দাদামহাশয়, দাদামশায় বি. মাতার পিতা বা পিতৃব্য। দাদাশ্বশুর বি. স্বামী বা পত্নীর পিতামহ বা মাতামহ।