দানসাগর

দানসাগর বি. 1 শ্রাদ্ধকর্তার ষোলোটি দান বা ষোড়শদান; 2 (আল.) প্রচুর দান; দত্তবস্তুর অসাধারণ প্রাচুর্য।

দানসত্র

দানসত্র বি. দানশালা, যেখানে দান করা হয়।

দানসামগ্রী

দানসজ্জা, দানসামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী।

দানসজ্জা

দানসজ্জা, দানসামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী।

দানশীল

দানশীল বিণ. বদান্য স্বভাবযুক্ত। বি. দানশীলতা।

দানশৌণ্ড

দানবীর, দানশৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)।

দানবীর

দানবীর, দানশৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)।

দানপত্র

দানপত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করার দলিল।

দানধ্যান

দানধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ।

দানধর্ম

দানধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ।