দাদাশ্বশুর

দাদাশ্বশুর বি. স্বামী বা পত্নীর পিতামহ বা মাতামহ।

দাদাবাবু

দাদাবাবু বি. 1 বড় ভাইয়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তি; 2 (আঞ্চ.) বয়োজ্যেষ্ঠ ভাগিনীপতি।

দাদাঠাকুর

দাদাঠাকুর বি. 1 পিতামহতুল্য ব্যক্তিকে সম্বোধন; 2 ব্রাহ্মণকে ব্রাহ্মণেতর ব্যক্তির সম্বোধন।

দাদা

দাদা [ dādā ] বি. 1 জ্যেষ্ঠভ্রাতা, বড় ভাই; 2 ঠাকুরদাদা, পিতামহ বা মাতামহ; 3 পৌত্র দৌহিত্র প্রভৃতিকে বা বয়ঃকনিষ্ঠকে স্নেহসম্বোধন; 4বয়োজ্যোষ্ঠ ব্যক্তিকে সম্মানসূচক সম্বোধন। [সং. তাত > তাদ, অথবা দায়াদ (পুত্র, জ্ঞাতি)-তু. তুর্. দাদা]। দাদাঠাকুর বি. 1 পিতামহতুল্য ব্যক্তিকে সম্বোধন; 2 ব্রাহ্মণকে ব্রাহ্মণেতর ব্যক্তির সম্বোধন। দাদাবাবু বি. 1 বড় ভাইয়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তি; 2 (আঞ্চ.) বয়োজ্যেষ্ঠ ভাগিনীপতি। দাদামশাই, দাদামহাশয়, দাদামশায় বি. মাতার পিতা বা পিতৃব্য। দাদাশ্বশুর বি. স্বামী বা পত্নীর পিতামহ বা মাতামহ।

দাদনি

দাদনি বি. দাদন। ☐ বিণ. দাদন দেওয়া হয়েছে এমন (দাদনি চাষ)।

দাদন

দাদন [ dādana ] বি. অগ্রিম প্রদত্ত মূল্য বা মূল্যের অংশ, আগাম দেওয়া টাকা, বায়না (নীলের দাদন)। [ফা. দাদন]। দাদনদার বি. দাদনদাতা। দাদনি বি. দাদন। ☐ বিণ. দাদন দেওয়া হয়েছে এমন (দাদনি চাষ)।

দানধ্যান

দানধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ।

দানধর্ম

দানধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ।