দানা
দানা2 [ dānā2 ] বি. 1 ছোলা, মটর, কলাই প্রভৃতি শস্য বা তাদের বীজ; 2 বীজ, বীচি (ডালিমের দানা); 3 ক্ষুদ্র গুটিকার মতো গোলাকার পদার্থ (সাগুদানা, পোস্তর দানা); 4 মটরাকৃতি স্বর্ণগুটিকায় গ্রথিত কণ্ঠহারবিশেষ (‘স্যাকর ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা’); 5 হারের গুটিকা; 6 ঘোড়া, গাধা প্রভৃতি জন্তুর খাদ্য (দানাপানি)। [ফা. দানা]। দানাপানি বি. অন্নজল। দানাদার বিণ. ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকায় গঠিত; দানাওয়ালা (দানাদার গুড়)। ☐ বি. দানাওয়ালা মিঠাইবিশেষ। [ফা. দানা + দার]।