দাপা
দাপা [ dāpā ] ক্রি. দাপানো, দাপাদাপি করা, অস্হিরভাবে বা ক্রোধিত হয়ে ছুটোছুটি করা। [বাং. দাপ + আ]। দাপাদাপি বি. 1 এমনভাবে ছুটোছুটি যাতে পায়ের শব্দ হয়, জোর পদশব্দ করে ছুটোছুটি; 2 অস্হিরভাবে ছুটোছুটি। দাপানো ক্রি. 1 আস্ফালন করা; 2 ছটফট করা; 3 দাপাদাপি করা (দাপিয়ে বেড়ানো)। ☐ বি. উক্ত সব অর্থে। দাপানি বি. দাপাদাপি।
দানেশ-মন্দ
দানেশ-মন্দ [ dānēśa-manda ] বি. পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি। [ফা. দানিশ্-মন্দ্]। দানেশ-মন্দি বিণ. পাণ্ডিত্যপূর্ণ বা জ্ঞানগর্ভ (দানেশমন্দি রচনা)।