কুচাগ্র

কুচাগ্র [ kucāgra ] বি. স্তনের বোঁটা। [সং. কুচ + অগ্র]।

কুচো

কুচো, কুচা, কুচি [ kucō, kucā, kuci ] ক্রি. কুচি কুচি করে অর্থাত্ খুব ছোট ছোট করে কাটা। ☐ বি. ছোট টুকরো (পাথর-কুচি)। [বাং. √ কুচ্ + আ; তু. ফা. কুচক্]।

কুচি

কুচি, কুচো, কুচা [ kuci, kucō, kucā ] ক্রি. কুচি কুচি করে অর্থাত্ খুব ছোট ছোট করে কাটা। ☐ বি. ছোট টুকরো (পাথর-কুচি)। [বাং. √ কুচ্ + আ; তু. ফা. কুচক্]।

কুচা

কুচা, কুচি, কুচো [ kucā, kuci, kucō ] ক্রি. কুচি কুচি করে অর্থাত্ খুব ছোট ছোট করে কাটা। ☐ বি. ছোট টুকরো (পাথর-কুচি)। [বাং. √ কুচ্ + আ; তু. ফা. কুচক্]। কুচানো–ক্রি. কুচি কুচি করে কাটা। ☐ বি. কুচি করে কর্তন। ☐ বিণ. কুচি কুচি করে কাটা হয়েছে এমন।

কুচানো

কুচানো–ক্রি. কুচি কুচি করে কাটা। ☐ বি. কুচি করে কর্তন। ☐ বিণ. কুচি কুচি করে কাটা হয়েছে এমন।

কুচর্যা

কুচর্যা [ kucaryā ] বি. ১. গর্হিত বা নিন্দাজনক আচরণ; ২. কুরীতি। [সং. কু + চর্যা]।

কুচরিত্র

কুচরিত্র [ kucaritra ] বি. মন্দ স্বভাব, অসত্ চরিত্র। ☐ বিণ. মন্দ স্বভাববিশিষ্ট (তার মতো কুচরিত্র লোকের সঙ্গ পরিহার করাই ভালো)। [সং. কু + চরিত্র]। বিণ. স্ত্রী. কুচরিত্রা।

কুচফল

কুচফল [ kucaphala ] বি. (কুচ বা স্তনের সদৃশ বলে) দাড়িম্বফল, ডালিম। [সং. কুচ + ফল]।

কুচন্দন

কুচন্দন [ kucandana ] বি. ১. রক্তচন্দন; ২. কুঙ্কুম; ৩. বকম কাঠ। [সং. কু + চন্দন]।