ক কুচুরমুচুর কুচুরমুচুর [ kucura-mucura ] বি. অব্য. ভাজা বা মুচমুচে জিনিস চিবিয়ে খাওয়ার শব্দ। [ধ্বন্যা.]।
ক কুচুণ্ডে কুচুণ্ডে, কুচুটে, কুচুঢিয়া [ kucuṇḍē, kucuṭē, kucuḍhiẏā ] বিণ. ১. হিংসুটে; ২. কুটিলস্বভাব; ৩. কুচক্রী। [দেশি]।
ক কুচুঢিয়া কুচুঢিয়া, কুচুণ্ডে, কুচুটে [ kucuḍhiẏā, kucuṇḍē, kucuṭē ] বিণ. ১. হিংসুটে; ২. কুটিলস্বভাব; ৩. কুচক্রী। [দেশি]।
ক কুচুটে কুচুটে, কুচুঢিয়া, কুচুণ্ডে [ kucuṭē, kucuḍhiẏā, kucuṇḍē ] বিণ. ১. হিংসুটে; ২. কুটিলস্বভাব; ৩. কুচক্রী। [দেশি]।
ক কুচলে কুচলে, কুচিলা [ kucalē, kucilā ] বি. (ওষুধে ব্যবহৃত) বিষতরুবিশেষ বা তার ফল বা বীজ। [সং. কুচেলক]।
ক কুচিন্তা কুচিন্তা [ kucintā ] বি. ১. অসত্ চিন্তা; ২. অশুভ চিন্তা; ৩. দুশ্চিন্তা, দুর্ভাবনা। [সং. কু + চিন্তা]।
ক কুচিকিত্সক কুচিকিত্সক [ kucikitsaka ] বি. অনভিজ্ঞ বা অদক্ষ চিকিত্সক, কুবৈদ্য, হাতুড়ে ডাক্তার। [সং. কু + চিকিত্সক]। কুচিকিত্সা–বি. ভুল চিকিত্সা।