কুলকুণ্ডলিনী

কুলকুণ্ডলিনী [ kula-kuṇḍalinī ] বি. (তন্ত্রশাস্ত্র ও যোগশাস্ত্রমতে) দেহমধ্যে মূলাধার পদ্মে অর্থাত্ অধোমুখে, তিনটি বেষ্টনে কুণ্ডলীভাবে বিরাজিত জীবগণের পরমাশক্তি বা শিবশক্তি; এই শক্তি জীবগণের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে জীবনদায়ী শক্তিরূপে বিরাজ করে। [সং. কুল২কুণ্ডলিনী]।

কুলকুচো

কুলকুচো (কথ্য) , কুলকুচা [ kula-kucā, kula-kucō ] বি. মুখের মধ্যে জল বা অন্য তরল পুরে কুলকুল শব্দে আলোড়িত করা, কুল্লি বা কিল। [দেশি-তু. হি. কুলকুলানা]।

কুলকুচা

কুলকুচা, (কথ্য) কুলকুচো [ kula-kucā, kula-kucō ] বি. মুখের মধ্যে জল বা অন্য তরল পুরে কুলকুল শব্দে আলোড়িত করা, কুল্লি বা কিল। [দেশি-তু. হি. কুলকুলানা]।

কোরানি

কোরানি, কুরানি, কুরনি, কুরুনি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।

কুরুনি

কুরুনি, কোরানি, কুরানি, কুরনি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।

কুরনি

কুরনি, কুরুনি, কোরানি, কুরানি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।

কুরানি

কুরানি, কুরনি, কুরুনি, কোরানি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।

কুরানো

কুরানো, কোরানো–ক্রি. বি. বিণ. কুরা ও কোরা-র অর্থে।

কোরানো

কোরানো, কুরানো–ক্রি. বি. বিণ. যথাক্রমে যথাক্রমে কোরা ও কুরা -র অর্থে।

কুরা

কুরা, কোরা [ kurā, kōrā ] ক্রি. ১. (নারকেল ইত্যাদি) কুরুনি দিয়ে চাঁচা বা আঁচড়ানো (নারকেল কোরাচ্ছে); ২. নখ, দাঁত প্রভৃতি দিয়ে একটু একটু করে খোঁড়া। [দেশি]। কুরানো, কোরানো–ক্রি. বি. বিণ. উক্ত সব অর্থে। কুরানি, কুরনি, কুরুনি, কোরানি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।