ক কুলফি কুলফি, কুলপি [ kulaphi, kulapi ] বি. ১. বরফ জমাট করার জন্য ব্যবহৃত টিনের চোঙাকৃতি ছাঁচ; ২. কুলপিতে জমানো বরফের খাবার। [হি. কুলফী < আ. কুফ্ল্তালা]।
ক কুলচুর কুলচুর [ kula-cura ] বি. কুলের কুচি ও গুড় দিয়ে তৈরি আচারবিশেষ। [বাং. কুল১. + চুর (< সং. চূর্ণ)।
ক কুলঙ্গি কুলঙ্গি, কুলুঙ্গি [ kulaṅgi, kuluṅgi ] বি. ঘরের দেওয়ালে তাক হিসাবে ব্যবহৃত ছোট খুপরি বা খোপ। [দেশি]।