কুল্লে

কুল্লে, কুল্যে [ kullē, kulyē ] ক্রি-বিণ. সব মিলিয়ে, সমুদয়ে; মাত্র। [আ. কুল]।

কুশ

কুশ [ kuśa ] বি. ১. তীক্ষ্ণাগ্র তৃণবিশেষ (কুশাসন, কুশপুত্তলিকা); ২. পৌরাণিক সপ্তদ্বীপের অন্যতম; ৩. রামচন্দ্রের পুত্রবিশেষ। [সং. কু + √ শী + অ]।

কুলীরক

কুলীরক, কুলির, কুলীর [ kulīraka, kulira, kulīra ] বি. ১. কাঁকড়া; ২. কর্কট রাশি। [সং. কুল + ইর, ঈর, + ক]।

কুলীর

কুলীর, কুলীরক, কুলির [ kulīra, kulīraka, kulira ] বি. ১. কাঁকড়া; ২. কর্কট রাশি। [সং. কুল + ইর, ঈর, + ক]।

কুলির

কুলির, কুলীর, কুলীরক [ kulira, kulīra, kulīraka ] বি. ১. কাঁকড়া; ২. কর্কট রাশি। [সং. কুল + ইর, ঈর, + ক]।

কুলি

কুলি১ [ kuli ] বি. কুল্লি, কুলকুচো। [দেশি]। কুলি২ [ kuli ] বি. ১. মুটে, বোঝাবাহক; ২. মজুর। [তুর. কুলী]। কুলিকামিন–বি. কুলি ও কুলি রমণী। কুলিধাওড়া–বি. কুলি বা মজুরদের বাসস্হান।

কুলাল

কুলাল [ kulāla ] বি. কুম্ভকার, কুমোর। [সং. কু + √ লাল্ + অ]। কুলালচক্র–বি. কুমোরের চাক বা চাকা।