কুশণ্ডিকা

কুশণ্ডিকা [ kuśaṇḍikā ] বি. বিবাহের পর অনুষ্ঠেয় মাঙ্গলিক যজ্ঞবিশেষ। [সং. কুশ্ + অণ্ড + ক + আ]।

কুলিয়াখাড়া

কুলিয়াখাড়া, কুলেখাড়া [ kuliẏā-khāḍā, kulē-khāḍā ] বি. কাঁটা ও পাতাওয়ালা গাছবিশেষ, সাধারণত যা শাক হিসাবে ব্যবহৃত। [সং. কোকিলাক্ষ]।

কুলেখাড়া

কুলেখাড়া, কুলিয়াখাড়া [ kulē-khāḍā, kuliẏā-khāḍā ] বি. কাঁটা ও পাতাওয়ালা গাছবিশেষ, সাধারণত যা শাক হিসাবে ব্যবহৃত। [সং. কোকিলাক্ষ]।

কুলীশ

কুলীশ, কুলুঙ্গি, কুলুজি [ kulīśa, kuluṅgi, kuluji ] যথাক্রমে কুলিশ, কুলঙ্গি ও কুলজি -র রূপভেদ।

কুলুপ

কুলুপ [ kulupa ] বি. তালা, lock. [আ. কুফ্ল্ থেকে, ধ্বনি বিপর্যয়ের ফলে]।

কুলীন

কুলীন [ kulīna ] বিণ. বি. উচ্চবংশজাত, সত্কুলজাত, (সম্ভবত) বল্লালসেন প্রদত্ত কুলমর্যাদাবিশিষ্ট ব্যক্তিগণের বংশধর। [সং. কুল + ঈন]। বি. কুলীনত্ত্ব।

কুল্যে

কুল্যে, কুল্লে [ kulyē, kullē ] ক্রি-বিণ. সব মিলিয়ে, সমুদয়ে; মাত্র। [আ. কুল]।