কৌতুকী

কৌতুকী (-কিন্)–বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী।

কৌতুকাবহ

কৌতুকাবহ–বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক।

কৌতুক

কৌতুক [ kautuka ] বি. ১. আমোদ, মজা; ২. ঠাট্টা, তামাশা, পরিহাস; ৩. উত্সব; ৪. কৌতুহল, ঔত্সুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ–বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্)–বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী।

কৌণিক

কৌণিক [ kauṇika ] বিণ. ১. কোণসম্বন্ধীয়; ২. কোনাচে, কোনাকুনি (কৌণিক দূরত্ব)। [সং. কোণ + ইক]।

কৌটিল্য

কৌটিল্য [ kauṭilya ] বি. ১. কুটিলতা, ক্রূরতা; ২. বক্রতা; ৩. মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের কূটনীতিবিশারদ মন্ত্রী এবং ‘অর্থশাস্ত্র’-প্রণেতা চাণক্যের অপর নাম। [সং. কূটিল + য]।

কৌটো

কৌটো, কৌটা [ kauṭō, kauṭā ] বি. ঢাকনিযুক্ত ছোট পাত্রবিশেষ (মশলার কৌটো)। [দেশি]।

কৌটা

কৌটা, কৌটো [ kauṭā, kauṭō ] বি. ঢাকনিযুক্ত ছোট পাত্রবিশেষ (মশলার কৌটো)। [দেশি]।

কৌচ

কৌচ [ kauca ] বি. ১. পালঙ্ক; ২. বসবার গদিযুক্ত আসনবিশেষ। [ইং. couch]।

কোহিনুর

কোহিনুর [ kōhinura ] বি. ১. মহামূল্য হীরকবিশেষ; ২. (আল.) অত্যন্ত মূল্যবান বস্তু; ৩. গৌরবস্বরূপ ব্যক্তি। [ফা. কোহ্-ই নূর]।

কোহল

কোহল [ kōhala ] বি. ১. মদবিশেষ; ২. সুরাসার, alcohol; ৩. বাদ্যযন্ত্রবিশেষ। [তু. আ. আল্কোহল্]।