কৌমার
কৌমার [ kaumāra ] বি. ১. পঞ্চম থেকে দশম (তান্ত্রিকমতে ষোড়শ) বর্ষ পর্যন্ত অবস্হা; ২. অবিবাহিত অবস্হা। ☐ বিণ. কুমারসম্বন্ধীয়; কুমারের (কৌমারব্রত)। [সং. কুমার + অ]। কৌমারী–বি. কার্তিকেয় শক্তি, মাতৃকাবিশেষ। কৌমারভৃত্য, কৌমারভৃত্যতন্ত্র–বি. আয়ুর্বেদীয় প্রণালীতে শিশুব্যাধি ও প্রসূতিরোগের চিকিত্সাশাস্ত্র।