কৌশলেয়

কৌশলেয় [ kauśalēẏa ] বি. কৌশল্যার পুত্র অর্থাত্ রাম। [সং. কৌশল্যা + এয়]।

কৌশলী

কৌশলী–বিণ. ১. কুশলতাসম্পন্ন, নিপুণ; ২. ফিকিরবাজ, ফন্দিবাজ।

কৌশল

কৌশল [ kauśala ] বি. ১. কুশলতা, নিপুণতা; ২. কারিগরি, সাধনচাতুর্য (শিল্পকৌশল); ৩. ছল, ফন্দিফিকির (কৌশলে কার্যোদ্ধার করা)। [সং. কুশল + অ]। কৌশলী–বিণ. ১. কুশলতাসম্পন্ন, নিপুণ; ২. ফিকিরবাজ, ফন্দিবাজ।

কৌল্য

কৌল্য [ kaulya ] বি. কৌলীন্য; আভিজাত্য। ☐ বিণ. অভিজাত, সত্ কুলে জাত। [সং. কুল + য]।

কৌলেয়ক

কৌলেয়ক, কৌলেয় [ kaulēẏaka,  kaulēẏa ] বি. সত্কুলজাত কুকুর। ☐ বিণ. সত্কুলজাত, কুলীন। [সং. কুল + এয়, ক]।

কৌলেয়

কৌলেয়, কৌলেয়ক [ kaulēẏa, kaulēẏaka ] বি. সত্কুলজাত কুকুর। ☐ বিণ. সত্কুলজাত, কুলীন। [সং. কুল + এয়, ক]।

কৌলীন্য

কৌলীন্য [ kaulīnya ] বি. ১. কুলমর্যাদা, কুলীনত্ব; আভিজাত্য; ২. কুলীন প্রথা। [সং. কুলীন + য]।

কৌলিক

কৌলিক [ kaulika ] বিণ. ১. কুলসম্বন্ধীয়; ২. বংশপরম্পরাগত (কৌলিক আচার, কৌলিক পদবি); ৩. কুলাচার বা কুলধর্ম অনুযায়ী ; ৪. কুলধর্ম প্রবর্তনকারী; ৫. বামাচারী তান্ত্রিক সাধক। ☐ বি. তন্তুবায়, তাঁতি। [সং. কুল + ইক]।

কৌল

কৌল [ kaula ] বিণ. ১. কুলক্রমাগত, কুলপরম্পরায় আগত; ২. সদ্বংশজাত, কুলীন। ☐ বি. ১. বামাচারী তান্ত্রিক (কৌলধর্ম); ২. (তন্ত্রমতে) শিব ও শক্তির একাত্মতা। [সং. কুল + অ]।

কৌর্ম

কৌর্ম [ kaurma ] বি. কূর্মপুরাণ। ☐ বিণ. কূর্মসম্বন্ধীয়। [সং. কূর্ম + অ]।