ক ক্বচিত্ ক্বচিত্ [ kbacit ] অব্য. ক্রি-বিণ. ১. কোথাও; ২. কখনো; ৩. খুব কম, প্রায় না (সেখানে ক্বচিত্ যাই)। [সং. ক্ব + চিত্]।
ক কৌস্তুভ কৌস্তুভ [ kaustubha ] বি, নারায়ণের বক্ষোভূষণ, সমুদ্রমন্হনের ফলে যে সুপ্রসিদ্ধ মণি পাওয়া গিয়েছিল। [সং. কুস্তুভ (=বিষ্ণু, নারায়ণ) + অ]।
ক কৌশিকী কৌশিকী [ kauśikī ] বি. ১. আদ্যশক্তির রূপবিশেষ-পুরাণমতে কালিকার কোষ বা কায় থেকে জাত; ২. রচনার প্রকারভেদ (কৌশিকীবৃত্তি); ৩. সংগীতের রাগবিশেষ। [সং. কৌশিক + ঈ]।
ক কৌশিক কৌশিক১ [ kauśika ] বি. কুশিক মুনির পুত্র, বিশ্বামিত্র। [সং. কুশিক + অ]। কৌশিক২, কৌশেয় [ kauśika, kauśēẏa ] বিণ. রেশমের তৈরি, রেশমি। [সং. কোশ + ইক, এয়]।
ক কৌশাম্বী কৌশাম্বী [ kauśāmbī ] বি. বত্সরাজ উদয়নের রাজধানী; প্রয়াগের নিকটবর্তী নগরবিশেষ। [সং. কুশাম্ব + অ + ঈ]।
ক কৌসল্যা কৌসল্যা, কৌশল্যা [ kausalyā, kauśalyā ] বি. (রামায়ণে) রাজা দশরথের প্রথমা পত্নী, রামের জননী। [সং. কোশল + য + আ]।
ক কৌশল্যা কৌশল্যা, কৌসল্যা [ kauśalyā, kausalyā ] বি. (রামায়ণে) রাজা দশরথের প্রথমা পত্নী, রামের জননী। [সং. কোশল + য + আ]।