ক্রোড়পত্র

ক্রোড়পত্র–বি. ১. গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; ২. উইলের অতিরিক্ত অংশ, codicil.

ক্রোড়াঙ্ক

ক্রোড়াঙ্ক, ক্রোড় অঙ্ক–বি. নাটকের শেষে সংযোজিত অংশ।

ক্রোড় অঙ্ক

ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক–বি. নাটকের শেষে সংযোজিত অংশ।

ক্রূরাত্মা

ক্রূরাত্মা (-ত্মন্)–বিণ. নির্দয়; হিংস্র; খলস্বভাব।

ক্রূরমতি

ক্রূরমতি–বিণ. নিষ্ঠুর মন যার, নিষ্ঠুর; খল।

ক্রূরকর্মা

ক্রূরকর্মা (-র্মন্)–বিণ. নিষ্ঠুর কাজ করে এমন; নিষ্ঠুর।

ক্রূর

ক্রূর [ krūra ] বিণ. ১. নির্দয়; ২. হিংস্র (ক্রূর কটাক্ষ); ৩. খল; ৪. অশুভকর। [সং. √ কৃত্ + র]। বি. ক্রূরতা। ক্রূরকর্মা (-র্মন্)–বিণ. নিষ্ঠুর কাজ করে এমন; নিষ্ঠুর। ক্রূরমতি–বিণ. নিষ্ঠুর মন যার, নিষ্ঠুর; খল। ক্রূরলোচন–বি. শনিগ্রহ। ক্রূরাত্মা (-ত্মন্)–বিণ. নির্দয়; হিংস্র; খলস্বভাব।