কোণা

কোণা [ kōṇā ] কোনা-এর বর্জি. বানান।

কৃস্টাল

কৃস্টাল [ kṛsṭāla ] ক্রিস্টাল-এর রূপভেদ।

ক্রোড়পতি

ক্রোড়পতি–বি. বিণ. কোটি টাকার মালিক; অতিশয় ধনশালী (ক্রোড়পতি ব্যবসায়ী)।

ক্রোড়

ক্রোড়১  [ krōḍ ] বি. ১. অঙ্ক, কোল (‘বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল’: রবীন্দ্র); ২. শূকর; ৩. শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক–বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ক্রোড়চ্যুত–বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ক্রোড়পত্র–বি. ১. গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; ২. উইলের অতিরিক্ত অংশ, codicil. ক্রোড়২, ক্রোর [ krōḍ, krōra ] বি. বিণ. ১. সংখ্যা বা সংখ্যক, কোটি, শত লক্ষ। [হি. করোড়। তু. সং. কোটি]। ক্রোড়পতি–বি. বিণ. কোটি টাকার মালিক; অতিশয় ধনশালী (ক্রোড়পতি ব্যবসায়ী)।

ক্রোর

ক্রোর, ক্রোড়২ [ krōra, krōḍ ] বি. বিণ. ১. সংখ্যা বা সংখ্যক, কোটি, শত লক্ষ। [হি. করোড়। তু. সং. কোটি]।