ঐকতান

ঐকতান, (অশু.) ঐক্যতান [ aika-tāna, aikyatāna ] বি. বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য, কনসার্ট (concert); বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন। [সং. একতান + অ]।

ঐন্দ্রজালিক

ঐন্দ্রজালিক [ aindra-jālika ] বিণ. ১. ইন্দ্রজালবিদ্যায় বা ভোজবাজিতে বা ম্যাজিকে পারদর্শী; ২. ইন্দ্রজালসম্বন্ধীয়। বি. জাদুকর। [সং. ইন্দ্রজাল + ইক]।

ঐ১ [ ai ] বাংলা বর্ণমালার একাদশ স্বরবর্ণ, আধুনিকমতে নবম স্বরবর্ণ, দ্বিস্বরধ্বনি ওই এর লিখিত রূপ। ঐ২, ওই [ ai, ōi ] ওই, সেই, উল্লিখিত, সম্মুখস্হ (ঐ লোকটি ওই বিষয়)।  অব্য. ১. অদূরে, সেখানে, দূরে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্যভাবে (‘সখী, ওই বুঝি বাঁশি বাজে’: রবীন্দ্র); ২. সম্বোধন স্মরণ খেদ ইত্যাদি সূচক ধ্বনি (ঐ দেখ, ভুলে গেছি; ঐ যা, বইটা আনিনি)। [সং. অদস্]। n. the ninth vowel of the Bengali alphabet.

ওঠ ছুঁড়ি তোর বিয়ে

ওঠ ছুঁড়ি তোর বিয়ে — যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান।

ওস্তাদি গান

ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান।

ওলকপি

ওলকপি–বি. শালগম জাতীয় আনাজবিশেষ।

ওহো

ওহো [ ōhō ] অব্য. স্মরণ বিস্ময় আক্ষেপ প্রভৃতিসূচক ধ্বনি। [সং. অহো]।

ওহে

ওহে [ ōhē ] অব্য. আহ্বানধ্বনি, সম্বোধনসূচক ধ্বনি (ওহে রাম, এদিকে এসো)। [সং. অহে]।

ওস্তাদি

ওস্তাদি [ ōstādi ] বি. ১. গুরুগিরি, শিক্ষকতা; ২. দক্ষতা, কেরামতি (ছেলেটার ওস্তাদি মানতেই হবে); ৩. চালবাজি, অতিরিক্ত চালাকি। বিণ. ওস্তাদসম্বন্ধীয়; ওস্তাদের কৃত; যাতে ওস্তাদি আছে এমন (ওস্তাদি গান)।

ওস্তাদ

ওস্তাদ [ ōstāda ] বিণ. গুরু, শিক্ষক, সংগীতের গুরু (আমার ওস্তাদ রামদাসজি নিজে এখনও কঠোর অনুশীলন করেন)। বিণ. ১. দক্ষ, নিপুণ; ২. (মন্দার্থে) অতিরিক্ত চালাক (বেশি ওস্তাদ হয়েছ বুঝি?)। [ফা. উস্তাদ্]।