ওস্তাগর

ওস্তাগর [ ōstāgara ] বি. ১. নিপুণ কারিগর বা শিল্পী; ২. রাজমিস্ত্রী; ৩. দরজি; ৪. মুসলমানদের উপাধিবিশেষ। [ফা. উস্তাদ্গর]।

ওষ্ঠ্যবর্ণ

ওষ্ঠ্যবর্ণ–বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত বর্ণ।

ওসার

ওসার [ ōsāra ] বি. বিস্তার, প্রস্হ। [সং. প্রসার]।

ওসা

ওসা–ওস-এর বানানভেদ।

ওস

ওস, ওসা [ ōsa, ōsā ] বি. হিম, শিশির (এ বছর যেন একটু আগেই ওস পড়তে শুরু করেছে)। [প্রাকৃ. ওসাঅ]।

ওষ্ঠ্য

ওষ্ঠ্য–বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত (ওষ্ঠ্যবর্ণ)। বি. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বর্ণ, ওষ্ঠ্যবর্ণ। [সং. ওষ্ঠ + য]।

ওষ্ঠাধর

ওষ্ঠাধর–বি. নীচের ও উপরের দুটি ঠোঁট।

ওষ্ঠাগত

ওষ্ঠাগত–বিণ. ১. প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন, মুর্মূষু; ২. জ্বালাতনে অতিষ্ঠ; পরিশ্রম ইত্যাদিতে কাতর ও অতিষ্ঠ। ওষ্ঠাগতপ্রায়–বিণ. মৃতপ্রায়।