এই

এই [ ēi ] বিণ. সামনের, সম্মুখবর্তী, নিকটস্হ, আলোচ্য (এই লোকটি, এই গাছটি, এই ঘটনা, এই বিষয়। অব্য. ওরে, ওহে (এই ছেলেটা; তুই ওখানে কী করছিস ?); বিরক্তি ভয় বা বিস্ময়প্রকাশক (এই রে, এই সেরেছে); এখনই, এইমাত্র (এই এলাম)। সর্ব. ইহা (আমি এই চাই)। [বাং. এ (সং. এতদ্) + ই (নিশ্চয়ার্থে)]। এইজন্য–অব্য. এই কারণে। এইটুকু–বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)।

ওআটার পোলো

ওআটার পোলো, ওয়াটার পোলো [ ōāţāra pōlō, ōỷāţāra pōlō ] বি. জলে ভাসন্ত বা সন্তরণরত অবস্হায় বল খেলাবিশেষ। [ইং. water polo]।

ঐহিক

ঐহিক [ aihika ] বিণ. ইহলোকসম্বন্ধীয়; ইহকলোকের; এই জন্মের। [সং. ইহ + ইক]।

ঐহলৌকিক

ঐহলৌকিক [ aihalaukika ] বিণ. ইহলোকসম্বন্ধীয়। [সং. ইহলোক + ইক]। তু. বিপ. পারলৌকিক।

ঐসে

ঐসে [ aisē ] অইছে-র রূপভেদ।

ঐসন

ঐসন [ aisana ] অইছন-এর রূপভেদ।

ঐষীক

ঐষীক [ aişīka ] বিণ. ইষীকাসম্বন্ধীয়; ইষীকা দিয়ে তৈরি এমন। বি. মহাভারতের সৌপ্তিক পর্বের অন্তর্গত পরিচ্ছেদ। [সং. ইষীকা + অ]।