এ

একাদশী

একাদশী [ ēkādaśī ] বিণ. একাদশ অর্থাত্ এগারো বত্সর বয়স্কা। বি. তিথিবিশেষ (এই তিথিতে বিশেষত হিন্দু বিধবাদের উপবাস পালনীয়)। [সং. একাদশ + ঈ]।
এ

একাদশ

একাদশ১ [ ēkādaśa ] (-শন্) বি. বিণ. ১১ সংখ্যা বা সংখ্যক। [সং. এক + দশন্]। একাদশ২ [ ēkādaśa ] বিণ. ১১ সংখ্যার পূরক। [সং.একাদশন্ + অ]। একাদশ বৃহস্পতি, একাদশে [ ēkādaśa bŗhaspati, ēkādaśē ] বৃহস্পতি রাশিচক্রে জন্মলগ্ন থেকে একাদশ স্হানে বৃহস্পতির অবস্হিতি, এই অবস্হিতি পরম সৌভাগ্যের লক্ষণ বলে কথিত। একাদশ রুদ্র পিনাকী ত্র্যম্বক শম্ভু হর অপরাজিত বৃষাকপি প্রভৃতি রুদ্রের একাদশ রূপ বা অনু।
এ

একাত্মবাদী

একাত্মবাদী [ ēkātma-bādī ] (-দিন্)–বিণ. এক ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই এই বৈদান্তিক মতে বিশ্বাসী। [সং. এক + আত্মন্ + বাদিন্]।
এ

একাত্মা

একাত্মা [ ēkātmā ] (-ত্মন্)–বিণ. একই আত্মা যাদের এমন, অভিন্নহৃদয়; একমন। [সং. এক + আত্মন্]। বি. একাত্মতা।
এ

একাত্তর

একাত্তর [ ēkāttara ] বি. বিণ. ৭১ সংখ্যা বা সংখ্যক। [সং. একসপ্ততি; তু. হি. একহত্তর]।
এ

একাট্টা

একাট্টা, এককাট্টা [ ēkāţţā, ēka-kāţţā ] বিণ. এক উদ্দেশ্যে দলবদ্ধ, একজোট; একস্হানে মিলিত। [হি. ইকট্ঠা]।
এ

একাঘ্নী

একাঘ্নী [ ēkāghnī ] বি. (মহাভারতে কর্ণের) যেকোনো একজনকে বধ করার শক্তিসম্পন্ন অমোঘ ক্ষেপণাস্ত্র। [সং. একঘ্নী শুদ্ধ। এক + √ হন্ + অ + ঈ। একাঘ্নী অশু. কিন্তু প্রচলিত]।