একান্ত
একান্ত [ ēkānta ] বিণ. ১. অত্যন্ত; নিতান্ত (একান্ত প্রয়োজন); ২. নির্জন (একান্ত বসে আলোচনা); ৩. একাগ্র (একান্ত মনে); ৪. নিজস্ব, খাস। [সং. এক + অন্ত]। একান্ত সচিব–ব্যক্তিগত কাজে সহচর বা সহায়ক, খাস সহকারী বা সেক্রেটারি, private secretary (স. প.)। একান্তে–ক্রি-বিণ. নির্জনে, বিজনে; গোপনে (একান্তে কথাবার্তা)।
একাদিক্রমে
একাদিক্রমে [ ēkādi-kramē ] ক্রি-বিণ. নিরন্তর, ক্রমাগত; একনাগাড়ে; আনুপূর্বিকভাবে; আনুক্রমিকভাবে। [সং. এক + আদি + ক্রম + বাং. এ]।