উ উপনিবেশবাদ উপনিবেশবাদ–বি. কোনো উপনিবেশস্হাপয়িতা স্হায়ীভাবে উপনিবেশের কর্তৃত্ব বজায় রাখবে এই মতবাদ, colonialism.
উ উপনিবেশ উপনিবেশ [ upa-nibēśa ] বি. কোনো জনগোষ্ঠীর দ্বারা বিদেশে স্হাপিত স্হায়ী আবাস, colony. [সং. উপ + নি + √ বিশ্ + অ]। উপনিবেশবাদ–বি. কোনো উপনিবেশস্হাপয়িতা স্হায়ীভাবে উপনিবেশের কর্তৃত্ব বজায় রাখবে এই মতবাদ, colonialism. উপনিবিষ্ট [ upanibişţa ], উপনিবেশিত–বিণ. উপনিবেশে স্হিত, উপনিবেশে বসবাস করছে এমন।
উ উপনয়ন উপনয়ন [ upa-naỷana ] বি. ১. যজ্ঞোপবীত ধারণের সংস্কার, পইতে ধারণের অনুষ্ঠান; ২. বেদ অধ্যয়নের জন্য গুরুর কাছে আনা। [সং. উপ + √ নী + অন]।
উ উপনদ উপনদ, উপনদী [ upa-nada, upa-nadī ] বি. যে নদ বা নদী অন্য নদীতে গিয়ে পড়ে, tributary, affluent. [সং. উপ + নদ, নদী]।
উ উপনক্ষত্র উপনক্ষত্র [ upa-nakşatra ] বি. অশ্বিনী প্রভৃতি নক্ষত্রের অনুগামী নক্ষত্র। [সং. উপ + নক্ষত্র]।