উ উপন্যাস উপন্যাস [ upa-nyāsa ] বি. ১. বড় গল্প, আখ্যান, নভেল; ২. মুখবন্ধ; ৩. প্রস্তাব; ৪. গচ্ছিত রাখা। [সং. উপ + নি + √ অস্ + অ]।
উ উপন্যস্ত উপন্যস্ত [ upa-nyasta ] বিণ. ১. প্রস্তাবের আকারে উল্লিখিত; উপস্হাপিত; ২. ন্যস্ত, গচ্ছিত। [সং. উপ + নি + √ অস্ (নিক্ষেপ করা) + ত]।
উ উপনেতা উপনেতা [ upa-nētā ] (-তৃ) বিণ. ১. উপনয়নদাতা; ২. উপনায়ক, সহনায়ক; ৩. যে সামনে বা কাছে আনে এমন, আনয়নকর্তা। [সং. উপ + নেতৃ]।
উ উপনীত উপনীত [ upa-nīta ] বিণ. ১. আগত; উপস্হিত, উপস্হিত হয়েছে বা পৌছেছে এমন; ২. আনীত; ৩. (যার) উপনয়ন বা পইতা হয়েছে এমন। [সং. উপ + √ নী + ত]।
উ উপনিষদ উপনিষদ, উপনিষত্ [ upa-nişada, upa-nişat ] (-ষদ্) বি. বেদান্ত; বেদের জ্ঞানকাণ্ড; ব্রহ্মবিদ্যা। [সং. উপ + নি + √ সদ্ + ক্বিপ্]।