উ

উপযাচক

উপযাচক [ upa-yācaka ] বিণ. বি. স্বতঃপ্রবৃত্ত, বিনা আহ্বানে আপনা থেকে এসে (অন্যের কাজ বা দায়িত্ব নিতে) প্রার্থনাকারী; উপর-পড়া (কেন তুমি উপযাচক হয়ে তাকে সাহায্য করতে গেলে?)। [সং. উপ + √ যাচ্ + অক]। উপযাচিকা–বিণ. (স্ত্রী.) উপর-পড়া; স্বতঃপ্রবৃত্ত হয়ে সাহায্য করতে এগিয়ে যায় এমন। বি. যে নারী উপর-পড়া হয়ে অনুরাগ প্রকাশ বা সম্ভোগ প্রার্থনা করে। উপযাচিত–বিণ. উপর-পড়াভাবে প্রার্থিত; প্রার্থিত।
উ

উপমাতা

উপমাতা১ [ upa-mātā১. ] উপমাতৃ–বি. (স্ত্রী.) ধাত্রী পালয়িত্রী শিক্ষাদাত্রী পিসি মাসি শাশুড়ি প্রভৃতি মাতৃতুল্যা বা মাতৃস্হানীয়া নারী। [সং. উপ + মাতা]। উপমাতা২ [ upamātā২. ] বিণ. যে উপমা দেয় বা তুলনা করে। [সং. উপ + √ মা + তৃ]।
উ

উপমাংস

উপমাংস [ upa-māṃsa ] বি. আঁচিল। [সং. উপ + মাংস]।
উ

উপমেয়

উপমেয় [ upamēỷa ] বিণ. বি. উপমার বিষয়ীভূত (যেমন, ‘রক্তের মত রাঙা দুটি জবাফুল’ এখানে ‘জবাফুল’ উপমেয়)।
উ

উপমিতি

উপমিতি [ upamiti ] বি. উপমা, সাদৃশ্যকল্পনা।
উ

উপমান

উপমান [ upamāna ] বি. যার সঙ্গে বা যার দ্বারা তুলনা দেওয়া হয় (যেমন, ‘রক্তের মত রাঙা দুটি জবাফুল’ এখানে উপমান ‘রক্ত’)।
উ

উপমা

উপমা [ upamā ] বি. ১. সাদৃশ্য, তুলনা (উপমা দেওয়া); ২. অর্থালংকারবিশেষ এই অলংকারে একই ধর্মবিশিষ্ট দুই ভিন্নজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পিত হয়, simile. [সং. উপ + √ মা + অ]। উপমান–বি. যার সঙ্গে বা যার দ্বারা তুলনা দেওয়া হয় (যেমন, ‘রক্তের মত রাঙা দুটি জবাফুল’ এখানে উপমান ‘রক্ত’)। উপমিত–বিণ. তুলিত। উপমিতি–বি. উপমা, সাদৃশ্যকল্পনা। উপমেয়–বিণ. বি. উপমার বিষয়ীভূত (উপরের দৃষ্টান্তে ‘জবাফুল’ উপমেয়)।
উ

উপমন্ত্রী

উপমন্ত্রী [ upa-mantrī ] বি. সহযোগী বা সহকারী মন্ত্রী, deputy minister. [সং. উপ + মন্ত্রী]।