উপর

উপর [ upara ] বি. ১. ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); ২. চল, ছাদ। বিণ. ১. ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); ২. অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। উপরঅলা, উপরওয়ালা–বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপরউপর–অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, আলগা আলগা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপরচড়া, উপরচড়াও–বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। উপরচাল–বি. ১. লোক-দেখানো ভাবভঙ্গি; ২. (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। উপরচালাক–বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। উপরটপকা–বিণ. ক্রি-বিণ. ১. উপর-উপর; ২. উপর-পড়া। উপরতলা–বি. ১. পাকা বাড়ির একতলার উপরের...

উপযোজন

উপযোজন [ upa-yōjana ] বি. অবস্হা বা পরিস্হিতির উপযোগী করা; সামঞ্জস্যসাধন, সমন্বয়সাধন। [সং. উপ + √ যুজ্ + অন]।

উপযোগী

উপযোগী [ upa-yōgī ] (-গিন্) বিণ. ১. উপযুক্ত (সময়োপযোগী, কালোপযোগী); ২. কার্যকর; প্রয়োজন সাধন করে এমন; ৩. অনুকূল। [সং. উপ + √ যুজ্ + ইন্]। উপযোগিতা–বি. কার্যকারিতা।

উপযোগ

উপযোগ [ upayōga ] বি. ১. উপযুক্ততা, উপযোগীতা, যতাযোগ্যতা; ২. উপকার; ৩. আবশ্যকতা; ৪. কাজে ব্যবহার বা প্রয়োগ; প্রয়োজনসাধন। [সং. উপ + √ যুজ্ + অ]।

উপযুক্ত

উপযুক্ত [ upa-yukta ] বিণ. ১. যথাযোগ্য, উপযোগী (সে এই কাজের উপযুক্ত); ২. ন্যায্য, উচিত (উপযুক্ত শাস্তি, উপযুক্ত মূল্য); ৩. সমকক্ষ, অনুরূপ; ৪. যোগ্য, সমর্থ (উপযুক্ত পুত্র)। [সং. উপ + √ যুজ্ + ত]। বি. উপযুক্ততা, উপযুক্তি।

উপযাচিত

উপযাচিত–বিণ. উপর-পড়াভাবে প্রার্থিত; প্রার্থিত।

উপযাচিকা

উপযাচিকা–বিণ. (স্ত্রী.) উপর-পড়া; স্বতঃপ্রবৃত্ত হয়ে সাহায্য করতে এগিয়ে যায় এমন। বি. যে নারী উপর-পড়া হয়ে অনুরাগ প্রকাশ বা সম্ভোগ প্রার্থনা করে।