উ উরশ্ছদ উরশ্ছদ, উরস্ত্র, উরত্রাণ [ uraśchada, urastra, uratrāņa ] বি. বর্ম, কবচ; বক্ষ রক্ষার জন্য আবরণী। [সং. উরঃ (উরস্) + √ ছদ্ + ণিচ্ + অ, উরঃ + √ ত্রৈ + ড, উরঃ + ত্রাণ]।
উ উরমাল উরমাল, উরুমাল [ uramāla, urumāla ] বি. ১. রুমাল; ২. ঘোড়ার ঊরুতে বা পায়ে বাঁধা হয় এমন ঊরুত্রাণ। [ফা. রুমাল: হি. উরমাল]।