উরুবুক

উরুবুক–বি. এরণ্ড বা ভেরেণ্ডা গাছ।

উরুকীর্তি

উরুকীর্তি–বিণ. বিশাল বা বিরাট কীর্তি অর্জন করেছে এমন।

উরু

উরু [ uru ] বিণ. বিশাল; মহান। [সং. √ উর্ + উ]। উরুকীর্তি–বিণ. বিশাল বা বিরাট কীর্তি অর্জন করেছে এমন। উরুক্রম–বি. বামনদেব। উরুবুক–বি. এরণ্ড বা ভেরেণ্ডা গাছ। উরুমার্গ–বি. বিশাল বা প্রশস্ত পথ।

উরোজ

উরোজ–উরসিজ-এর অনুরূপ।

উরসিজ

উরসিজ, উরোজ [ urasija, urōja ] বি. স্তন। [সং. উরসি + √ জন্ + ড, উরস্ + √ জন্ + ড]।

উরস

উরস [ urasa ] বি. বক্ষস্হল, বুক (‘উচ্ছ্বসি পড়িবে আসি উরসে গলে’: রবীন্দ্র)। [সং. উরস্]।