ইফতার

ইফতার [ ipha-tāra ] বি. (মুস.) সারাদিন রোজা করার পর প্রথম যে খাদ্য গ্রহণ করা হয়। [আ. ইফ্তার]।

ইন্ধন

ইন্ধন [ indhana ] বি. ১. আগুন জ্বালবান উপকরণ; কাঠ কয়লা ইত্যাদি; ২. (গৌণ অর্থে) উত্তেজক বা সহায়ক জিনিস (লোভের ইন্ধন, ক্রোধের ইন্ধন)। [সং. √ ইন্ধি + অন]।

ইন্দ্রিয়সেবা

ইন্দ্রিয়সেবা–বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাম্পট্য।

ইন্দ্রিয়সুখ

ইন্দ্রিয়সুখ–বি. ১. ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; ২. (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা।  

ইন্দ্রিয়পরতা

ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা, ইন্দ্রিয়বৃত্তি–বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। বিণ. ইন্দ্রিয়পর, ইন্দ্রিয়পরতন্ত্র, ইন্দ্রিয়পরবশ, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণ, ইন্দ্রিয়সেবী।