ই ইমাম ইমাম [ imāma ] বি. মুসলমানদের ধর্মনেতা বা ধর্মগুরু। [আ. ঈমাম্]। ইমামবাড়া–বি. (বিশেষত) মোহরম অনুষ্ঠানের জন্য ধর্মগৃহ।
ই ইমান ইমান [ imāna ] বি. ১. ধর্মবিশ্বাস; ২. বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। ইমানদার–বিণ. ১. ধার্মিক; ২. সাধুস্বভাবসম্পন্ন; ৩. বিশ্বস্ত; ৪. বিবেকসম্পন্ন। ইমানদারি–বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।
ই ইমন ইমন [ imana ] বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। [আ. য়মন]। ইমনকল্যাণ–বি. রাত্রিকালীন মিশ্ররাগবিশেষ। ইমনকেদার–বি. ইমন ও কেদার বা কেদারা রাগের মিশ্র রূপ। ইমনভূপালি–বি. ইমন ও ভূপালি এই দুই রাগের মিশ্র রূপ।