আত্মানুসন্ধায়ী

আত্মানুসন্ধায়ী (-য়িন্), আত্মান্বেষী (-ষিন্)–বিণ. আত্মানুসন্ধান করে এমন।

আত্মানুসন্ধান

আত্মানুসন্ধান, আত্মান্বেষণ–বি. ১. আত্মস্বরূপের অনুসন্ধান, ব্রহ্মজ্ঞান লাভের জন্য অনুসন্ধান বা সাধনা; ২. নিজের দোষ-গুণের বিচার। [সং. আত্মন্ + অনুসন্ধান, অন্বেষণ]।

আত্মানুশাসন

আত্মানুশাসন [ ātmānu-śāsana ] বি. আত্মার বিশেষ উপদেশ বা নির্দেশ। [সং. আত্মন্ + অনুশাসন]।

আত্মাধীন

আত্মাধীন [ ātmādhīna ] বিণ. স্ববশ, স্বাধীন। [সং. আত্মন্ + অধীন]।

আত্মাদর্শ

আত্মাদর্শ [ ātmādarśa ] বি. নিজের দৃষ্টান্ত, নিজের দ্বারা স্হাপিত আদর্শ। [সং. আত্মন্ + আদর্শ]।

আত্মাদর

আত্মাদর [ ātmādara ] বি. নিজের প্রতি শ্রদ্ধা, self-esteem. [সং. আত্মন্ + আদর]।

আত্মা

-আত্মা [ -ātmā ] (-ত্মন্) বি. ১. দেহের মধ্যে অধিষ্ঠিত চৈতন্যময় সত্তা, জীবাত্মা, soul; ২. পরমাত্মা, ব্রহ্ম; ৩. স্বরূপ; স্বয়ং; ৪. শরীর; ৫. হৃদয়, মন; স্বভাব (পুণ্যাত্মা)। [সং. √ অত্ + মন্]।