আত্মারাম

আত্মারাম [ ātmā-rāma ] বিণ. ১. ব্রহ্মজ্ঞান লাভ করার ফলে আত্মাতেই পরমানন্দ অনুভবকারী; আত্মতৃপ্ত, আত্মতুষ্ট। ২. (বাং. অর্থ) বি. আত্মাপুরুষ; প্রাণপাখি; প্রাণ; মন; টিয়া ময়না প্রভৃতিকে আদরের সম্বোধন (‘বল বাবা আত্মারাম’)। [সং. আত্মন্ + আরাম।]

আত্মাভিমানী

আত্মাভিমানী (-নিন্)–বিণ. অহংকারী। বি. আত্মাভিমান। স্ত্রী. আত্মাভিমানিনী।

আত্মাভিমান

আত্মাভিমান [ ātmābhi-māna ] বি. নিজের সম্পর্কে গর্ব; অহংকার। [সং. আত্মন্ + অভিমান]। আত্মাভিমানী (-নিন্)–বিণ. অহংকারী। স্ত্রী. আত্মাভিমানিনী।

আত্মাপুরুষ

আত্মাপুরুষ [ ātmā-puruşa ] (অশু.) বি আত্মা; প্রাণ। [সং. আত্মা + পুরুষ]। আত্মাপুরুষ খাঁচাছাড়া হওয়া–ক্রি. বি দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়া; মৃত্যু ঘটা বা সেইরকম অবস্হা হওয়া। আত্মাপুরুষ (বা আত্মারাম) শুকিয়ে যাওয়া–ক্রি. বি. অত্যন্ত ভয় পাওয়া, ভয়ে আড়ষ্ট হওয়া।

আত্মাপহারক

আত্মাপহারক, আত্মাপহারী [ ātmāpa-hāraka, ātmāpa-hārī ] (-রিন্)–বিণ. নিজের পরিচয় গোপনকারী; প্রতারক। [সং. আত্মন্ + অপহারক, অপহারিন্]।

আত্মাপরাধ

আত্মাপরাধ [ ātmāparādha ] বি. নিজের দোষ। [সং. আত্মন্ + অপরাধ]।