আমি

আমি [ āmi ] সর্ব. বক্তা স্বয়ং (আমি যেতে চাই)। বি. ১. আত্মবোধের অবলম্বন (‘কোন পথে গেলে ও মা আমি মেলে’: রা. প্র.); ২. সত্তা, আত্মা (আত্মার আমি); ৩. অহংকার (‘আমি যাবে মলে’)। [সং. অস্মদ্‌ > অহম্]। আমিত্ব–বি. আমি-র ভাব; অহংকার।

আমাশয়

আমাশয় [ āmāśaỷa ], (কথ্য) আমাশা [ āmāśā ] বি. ১. পেটে আমসঞ্চয়রোগ এবং তার ফলে উদরাময়; ২. পেটে আমসঞ্চয়ের স্হান, আমস্হলী। [সং. আম১ + আশয়]।

আমার

আমার [ āmāra ] সর্ব. মদীয়; নিজের। [বাং. ‘আমি’ শব্দের ষষ্ঠীর ১ বচনে; সং. অস্মদীয়্‌]।

আমান্ন

আমান্ন [ āmānna ] বি. অপক্ব বা আরাঁধা অন্ন। [সং. আম৪ + অন্ন]।

আমানি

আমানি [ āmāni ] বি. পানতা ভাতের জল, কাঁজি। [দেশি]।

আমানতি

আমানতি–বিণ. গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন (আমানতি টাকা)।

আমানত

আমানত [ āmānata ] বি. কারও কাছে গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন ধন বা অন্য বস্তু (আমানতের পরিমাণ, বিপুল আমানত)। বিণ. গচ্ছিত. মজুত, জমা (আমানত টাকা)। [আ. আমানত্]। আমানত রাখা, আমানত করা–ক্রি. বি. জমা দেওয়া, গচ্ছিত রাখা। আমানতি–বিণ. গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন (আমানতি টাকা)।

আমাতিসার

আমাতিসার [ āmāti-sāra ] বি. আমাশয় বা আমাশা রোগ। [সং. আম১ + অতিসার]।

আমা

আমা১ [ āmā ] বিণ. আধপোড়া (আমা ইট, আমা ঝামা)। [সং. আম৪ + বাং. আ তু. প্রাকৃ. আমঅ]। আমা২ [ āmā ] সর্ব. ১. আমি নিজে, স্বয়ং; ২. আমার (‘ আমা হতে এই কার্য হবে না সাধন’: নবীন: আমাপানে চাও); ৩. আমাকে। [সং. অহম্ > আমা তু. পা. অহ্মাকং]।