আমিষ

আমিষ [ āmişa ] বি. ১. মাংস; ২. মাছ-মাংসজাতীয় জৈব খাদ্য, আঁষ। [সং. আ + √মিষ্ + অ]। আমিষাশী (-শিন্)–বিণ. আমিষভোজী, আমিষ খাদ্য খায় এমন।

আমিরওমরাহ

আমিরওমরাহ, আমিরওমরা–বি. ১. সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; ২. মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী।

আমিরি

আমিরি–বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)।

আমির

আমির [ āmira ] বি. ১. সম্ভ্রান্ত ও ধনী মুসলমান; ২. সম্ভ্রান্ত মুসলমানের বা নৃপতির উপাধিবিশেষ; ৩. ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি। [আ. আমীর]। আমিরওমরাহ, আমিরওমরা–বি. ১. সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; ২. মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী। আমিরি–বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)।

আমিন

আমিন [ āmina ] বি. ১. তত্ত্বাবধানকারী কর্মচারী; ২. জমি জরিপকারী কর্মচারী। [আ. আমীন]। আমিনি–বি. আমিনের কাজ। বিণ. আমিনসংক্রান্ত (আমিনি কমিশন, আমিনি দায়িত্ব)।

আমিক্ষা

আমিক্ষা [ āmikşā ], আমীক্ষা–বি. (অপ্র.) ছানা। [সং. আ + √মিহ্ + স + আ]।