আ আলাল আলাল [ ālāla ] বিণ. ধনী। [হি. আলাল (অকর্মণ্য) -তু. হি. লাল]। আলালের ঘরের দুলাল–বড়লোকের ঘরের আদুরে এবং বয়ে-যাওয়া ছেলে।
আ আলাভোলা আলাভোলা [ ālā-bhōlā ] বিণ. ১. সাদাসিধে, সরল; ২. কোনো দিকে খেয়াল নেই এমন; উদাসীন; ৩. অল্পেই তুষ্ট। সাদাসিধে বা বেখেয়ালি লোক। [হি. বালা ভোলা]।
আ আশাবাদী আশাবাদী–বিণ. সবসময় আশা পোষণ করা উচিত এই মতে বিশ্বাসী; শেষ পর্যন্ত সবকিছুই ভালো হবে এই বিশ্বাসে বিশ্বাসী।
আ আলাপী আলাপী (-পিন্)–বিণ. ১. আলাপপ্রিয়; ২. (বাং.) পরিচিত। বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী।