আলিঙ্গন

আলিঙ্গন [ ālińgana ] বি. কোলাকুলি, বুকে জড়িয়ে ধরা, আশ্লেষ। [সং. আ + √লিনগ্ + অন]। আলিঙ্গিত–বিণ. আলিঙ্গন করা হয়েছে এমন।

আলিঙ্গিত

আলিঙ্গিত–বিণ. আলিঙ্গন করা হয়েছে এমন। বি. আলিঙ্গন।

আশী

আশী [ āśī ] বি. সাপের বিষদাঁত (আশীবিষ)। [সং. আ + √ শাস্ + ক্বিপ্]। আশীবিষ–বি. যার দাঁতে বিষ থাকে অর্থাত্ সাপ (আশীবিষের দংশন)।

আশিস

আশিস [ āśisa ] (-শীঃ, শিস্) বি. আশীর্বাদ; গুরুজনের শুভেচ্ছা প্রকাশ। [সং. আ + শাস্ + ক্বিপ্]।

আলিখিত

আলিখিত [ ālikhita ] বিণ. ১. লিখিত; ২. অঙ্কিত; ৩. চিত্রিত, চিত্রে অঙ্কিত। [সং. আ + লিখিত]।

আশি

আশি [ āśi ] বি. বিণ. ৮. সংখ্যা বা সংখ্যক; অশীতি। [সং. অশীতি]।

আলি

আলি১ [ āli ] বি. ১. সম্ভ্রান্ত মুসলমান পুরুষের পদবিবেশেষ; ২. মোহম্মদের জামাতা ও প্রধান শিষ্য। বিণ. ১. উদার; ২. উন্নত, উচ্চ। [আ. আলী]। আলি২ [ āli ] বি. সখী; সঙ্গিনী। [সং. আ + √অল্ + ই -তু. হি. সহেলী]। আলি৩ [ āli ] বি. ১. জমির বাঁধ, আল, আইল; ২. সারি, শ্রেণী (গীতালি)। [সং. আ + √ অল্ + ই -তু. আবলি]।

আশাবরি

আশাবরি [ āśā-bari ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [আ. আসারবী]।

আলিহিয়া বিলাবল

আলিহিয়া বিলাবল [ ālihiỷā bilābala ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [হি. অলহিয়া + বিলাবল -তু. বেলাবলী]।

আশান

আশান [ āśāna] আসান-এর বানানভেদ।