সখীভাব

সখীভাব বি. 1 সখীতুল্য আচরণ; 2 নিজেকে শ্রীকৃষ্ণের সখীতুল্য জ্ঞানরূপ বৈষ্ণব সাধনপ্রণালীবিশেষ।

সখীতত্ত্ব

সখীতত্ত্ব বি. (বৈ. শা.) ললিতা বিশাখা চন্দ্রাবলী প্রভৃতি সখীরা শ্রীকৃষ্ণেরই লীলাবিস্তারিকা এবং নানাভাবে শ্রীরাধার প্রেমাভিব্যক্তির সহায়িকা-এই তত্ত্ব।

সখীত্ব

সখীত্ব বি. সখীতুল্য আচরণ, সখীভাব। [সং. সখি + ঈ]।

সখীতা

সখীতা, সখীত্ব বি. সখীতুল্য আচরণ, সখীভাব।

সখী

সখী [ sakhī ] বি. (স্ত্রী.) 1 বয়স্যা, নারীর নারীবন্ধু; 2 সহচরী, সঙ্গিনী (কৃষ্ণের সখী)। [সং. সখি + ঈ]। সখীতত্ত্ব বি. (বৈ. শা.) ললিতা বিশাখা চন্দ্রাবলী প্রভৃতি সখীরা শ্রীকৃষ্ণেরই লীলাবিস্তারিকা এবং নানাভাবে শ্রীরাধার প্রেমাভিব্যক্তির সহায়িকা-এই তত্ত্ব। সখীত্ব বি. সখীতুল্য আচরণ, সখীভাব। সখীভাব বি. 1 সখীতুল্য আচরণ; 2 নিজেকে শ্রীকৃষ্ণের সখীতুল্য জ্ঞানরূপ বৈষ্ণব সাধনপ্রণালীবিশেষ। সখীসংবাদ বি. মথুরাগত শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাদূতী দ্বারা বিরহপীড়িতা রাধিকার মনোবেদনা জ্ঞাপন।

সখা

সখা [ sakhā ] বি. 1 বন্ধু, সুহৃত্ (‘হে সখা, মম হৃদয়ে রহ’: রবীন্দ্র); 2 সঙ্গী, সহচর। [সং. সহ বা সমান + √ খ্যা + ই = সখি > বাং. সখা]। স্ত্রী. সখী। বি. সখিতা, সখিত্ব।

সক্ষমা

সক্ষমা স্ত্রী. সক্ষম । সক্ষম [ sakṣama ] বিণ. 1 সমর্থ (কাজ করতে সক্ষম); 2 সবল, শক্তিযুক্ত (বৃদ্ধ এখনও সক্ষম)। [বাং. স2 + সং. ক্ষম]।

সক্ষমতা

সক্ষমতা বি. সক্ষম। সক্ষম [ sakṣama ] বিণ. 1 সমর্থ (কাজ করতে সক্ষম); 2 সবল, শক্তিযুক্ত (বৃদ্ধ এখনও সক্ষম)। [বাং. স2 + সং. ক্ষম]।

সক্ষম

সক্ষম [ sakṣama ] বিণ. 1 সমর্থ (কাজ করতে সক্ষম); 2 সবল, শক্তিযুক্ত (বৃদ্ধ এখনও সক্ষম)। [বাং. স2 + সং. ক্ষম]। বি. সক্ষমতা। স্ত্রী. সক্ষমা।

সক্রিয়তা

সক্রিয়তা (দেহমনের সক্রিয়তা) বি. সক্রিয় । সক্রিয় [ sakriẏa ] বিণ. 1 ক্রিয়ারত, কর্মশীল (যন্ত্রটি সক্রিয় আছে); 2 কার্যকর (সক্রিয় সমর্থন, সক্রিয় সাহায্য)। [সং. সহ + ক্রিয়া]।