স

সগোত্রা

সগোত্রা স্ত্রী. সগোত্র । সগোত্র [ sagōtra ] বিণ. বি. 1 একবংশজাত (সগোত্রে বিবাহ); 2 জ্ঞাতি। [সং. স (সমান) + গোত্র]।
স

সগোত্র

সগোত্র [ sagōtra ] বিণ. বি. 1 একবংশজাত (সগোত্রে বিবাহ); 2 জ্ঞাতি। [সং. স (সমান) + গোত্র]। স্ত্রী. সগোত্রা।
স

সগুণ

সগুণ [ saguṇa ] বিণ. 1 গুণযুক্ত; 2 ছিলাযুক্ত (সগুণ ধনু); 3 সত্ত্ব রজঃ তমঃ-এই তিন গুণযুক্ত (সগুণ ও নির্গুণ ব্রহ্ম)। [সং. সহ + গুণ]।
স

সগর্ভা

সগর্ভা [ sagarbhā ] বিণ. অন্তঃসত্ত্বা, গর্ভিণী। [সং. সগর্ভ + আ (স্ত্রী.)]।
স

সগর্ভ

সগর্ভ [ sagarbha ] বিণ. 1 গর্ভযুক্ত, সভ্রূণ; 2 গর্ভপত্রযুক্ত। [সং. সহ + গর্ভ]।
স

সগর্ব

সগর্ব [ sagarba ] বিণ. 1 গর্বযুক্ত, গর্বিত (সগর্ব ঘোষণা); 2 স্পর্ধিত। [সং. সহ + গর্ব]।
স

সখ্য

সখ্য [ sakhya ] বি. 1 বন্ধুত্ব (দুজনের সখ্য বহুদিন অটুট ছিল); 2 (বৈ. শা.) বৈষ্ণবমতে ভগবানের সঙ্গে সমপ্রাণতামূলক রসবিশেষ। [সং. সখি + য]।
স

সখেদে

সখেদে ক্রি-বিণ. খেদের সঙ্গে, দুঃখিতভাবে (সখেদে বলা)।
স

সখেদ

সখেদ [ sakhēda ] বিণ. খেদযুক্ত, খেদপূর্ণ, দুঃখিত (সখেদ উক্তি)। [সং. সহ + খেদ]। সখেদে ক্রি-বিণ. খেদের সঙ্গে, দুঃখিতভাবে (সখেদে বলা)।
স

সখীসংবাদ

সখীসংবাদ বি. মথুরাগত শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাদূতী দ্বারা বিরহপীড়িতা রাধিকার মনোবেদনা জ্ঞাপন।