সঙ্গিন

সঙিন, সঙ্গিন1 [ saṅina, saṅgina1 ] বি. বন্দুকের মুখে সংলগ্ন বেধনাস্ত্রবিশেষ, bayonet. সঙ্গিন2 বিণ. কঠিন; গুরুতর, বিপজ্জনক (সঙ্গিন অবস্হা)। [ফা. সঙ্গীন]।

সঙিন

সঙিন, সঙ্গিন1 [ saṅina, saṅgina1 ] বি. বন্দুকের মুখে সংলগ্ন বেধনাস্ত্রবিশেষ, bayonet. সঙ্গিন2 বিণ. কঠিন; গুরুতর, বিপজ্জনক (সঙ্গিন অবস্হা)। [ফা. সঙ্গীন]।

সঘৃত

সঘৃত [ saghṛta ] বিণ. ঘৃতযুক্ত; ঘৃতমিশ্রিত (সঘৃত নৈবেদ্য)। [সং. সহ + ঘৃত]।

সঘৃণ

সঘৃণ [ saghṛṇa ] বিণ. ঘৃণাযুক্ত, ঘৃণাপূর্ণ (সঘৃণ প্রত্যাখ্যান)। [সং. সহ্ + ঘৃণা]।

সঘর

সঘর [ saghara ] বি. বৈবাহিক সম্বন্ধস্হাপনের পক্ষে উপযুক্ত ঘর অর্থাত্ বংশ। [তু. বিণ. অঘর। [বাং. স2 + ঘর]।

সঘনে

সঘনে ক্রি-বিণ. (কাব্যে) ঘনঘন বা উচ্চকণ্ঠে (‘দাদুরী ডাকিছে সঘনে’: রবীন্দ্র; ‘সঘনে দেই করতালি’: বৈ. সা.)।

সঘন

সঘন1 [ saghana1 ] বিণ. মেঘযুক্ত, মেঘাবৃত (‘সঘন গগন গরজে’: দ্বি. রা; ‘সঘন ঘন ছাইল: রবীন্দ্র)। [সং. সহ + ঘন]। সঘন2 [ saghana2 ] বিণ. ক্রি-বিণ. ঘনঘন, নিরন্তর (সঘন ধ্বনি, সঘন শব্দ)। [বাং. স2 + সং. ঘন]। সঘনে ক্রি-বিণ. (কাব্যে) ঘনঘন বা উচ্চকণ্ঠে (‘দাদুরী ডাকিছে সঘনে’: রবীন্দ্র; ‘সঘনে দেই করতালি’: বৈ. সা.)।

সগৌরবে

সগৌরবে ক্রি-বিণ. গৌরবের সঙ্গে (সগৌরবে স্বাধীনতাদিবস পালন করা)।

সগৌরব

সগৌরব [ sagauraba ] বিণ. গৌরবযুক্ত (সগৌরব ঘোষণা, সগৌরব প্রচার)। [সং. সহ + গৌরব]। সগৌরবে ক্রি-বিণ. গৌরবের সঙ্গে (সগৌরবে স্বাধীনতাদিবস পালন করা)।