স সজীব সজীব [ sajība ] বিণ. 1 জীবন্ত, জীবিত (সজীব প্রাণী); 2 প্রাণশক্তিপূর্ণ, প্রাণবন্ত, উত্সাহ-উদ্দীপনাযুক্ত। [সং. সহ + জীব (জীবন)]। বি. সজীবতা (চিত্তের সজীবতা)।
স সজাতি সজাতি [ sajāti ] বিণ. একজাতীয়, সমশ্রেণীয়। ☐ বি. একই জাতি বা শ্রেণির অন্তর্ভুক্ত লোক (দেশ থেকে এসেছে তার এক সজাতি)। [সং. স (সমান) + জাতি]। সজাতীয় বিণ. একই জাতির অন্তর্ভুক্ত, সমশ্রেণীয়। স্ত্রী. সজাতীয়া।
স সজাগ সজাগ [ sajāga ] বিণ. 1 জাগ্রত্, জেগে আছে এমন; 2 সতর্ক (সজাগ চিত্তবৃত্তি, নিজের স্বার্থ সম্বন্ধে সজাগ); 3 সচেতন; 4 একটুতেই যা থেকে জেগে ওঠে এমন (সজাগ ঘুম)। [সং. সজাগর]।
স সজনি সজনি, (বর্ত. বর্জি.) সজনী [ sajani, (barta. barji.) sajanī ] বি. (বৈ. সা.) 1 সখী, সহচরী; 2 প্রণয়িনী (‘সজনী সজনী রাধিকা লো’: রবীন্দ্র)। [সং. স্বজনী]।
স সজন সজন1 [ sajana1 ] বি. জনসমাজ; লোকজন থাকার ভাব বা অবস্হা (সজনে-বিজনে)। ☐ বিণ. লোকজনসহ। [সং. স (সহ) + জন]। সজন2 [ sajana2 ] বিণ. সজ্জন, সাধুপ্রকৃতির লোক। [সং. সজ্জন]।