স সজ্ঞান সজ্ঞান [ sajñāna ] বিণ. সচেতন; জ্ঞানযুক্ত। [সং. সহ + জ্ঞান]। তু. বিপ. অজ্ঞান। সজ্ঞানকৃত বিণ. সচেতনভাবে করা হয়েছে এমন, জেনেশুনে ঘটানো হয়েছে এমন (সজ্ঞানকৃত অপরাধ)। সজ্ঞানে ক্রি-বিণ. জ্ঞানত, সচেতন অবস্হায় (সজ্ঞানে মৃত্যুবরণ করা)।
স সজ্জিতা সজ্জিতা স্ত্রী. সজ্জিত । সজ্জিত [ sajjita ] বিণ. 1 সাজপোশাক পরেছে বা পরে কাজের জন্য প্রস্তুত হয়েছে এমন; 2 সাজানো হয়েছে এমন (সজ্জিত শকট)। [সং. সজ্জা + ইত]।
স সজ্জিত সজ্জিত [ sajjita ] বিণ. 1 সাজপোশাক পরেছে বা পরে কাজের জন্য প্রস্তুত হয়েছে এমন; 2 সাজানো হয়েছে এমন (সজ্জিত শকট)। [সং. সজ্জা + ইত]। স্ত্রী. সজ্জিতা।
স সজ্জা সজ্জা [ sajjā ] বি. 1 বেশভূষা, পোশাক; 2 অলংকরণ (গৃহসজ্জা); 3 আয়োজন, উদ্যোগ; 4 উপকরণ, সরঞ্জাম। [সং. √ সজ্জ্ + অ + আ]। সজ্জাগজ্জা বি. সাজগোজ; উদ্যোগ-আয়োজন।
স সজ্জন সজ্জন1 [ sajjana1 ] বি. সাধুব্যক্তি, ভালো লোক। [সং. সত্ + জন]। সজ্জন2, সজ্জনা [ sajjana2, sajjanā ] বি. 1 সজ্জিত করা, সাজানো; 2 আয়োজন; 3 সৈন্যসংস্হাপন। [সং. √ সজ্জ্ + অন, + আ]।
স সজোর সজোর [ sajōra ] বিণ. জোরযুক্ত, জোরালো (সজোর আঘাত)। [সং. সহ + বাং. জোর]। সজোরে ক্রি-বিণ. জোরের সঙ্গে (সজোরে ঘুসি মারল)।
স সজীবতা সজীবতা বি. (চিত্তের সজীবতা) সজীব । সজীব [ sajība ] বিণ. 1 জীবন্ত, জীবিত (সজীব প্রাণী); 2 প্রাণশক্তিপূর্ণ, প্রাণবন্ত, উত্সাহ-উদ্দীপনাযুক্ত। [সং. সহ + জীব (জীবন)]।