সন্তরণবিদ

সন্তরণবিদ বি. বিণ. সাঁতারে দক্ষ, সাঁতারু; সাঁতার বিষয়ে অভিজ্ঞ।

সন্তরণ

সন্তরণ [ santaraṇa ] বি. সাঁতার। [সং. সম্ + তরণ]। সন্তরণদক্ষ, সন্তরণপটু বিণ. সাঁতারে পটু; সাঁতারু। সন্তরণবিদ বি. বিণ. সাঁতারে দক্ষ, সাঁতারু; সাঁতার বিষয়ে অভিজ্ঞ।

সন্তপ্ত

সন্তপ্ত [ santapta ] বিণ. 1 সন্তাপযুক্ত, মানসিক যন্ত্রণাযুক্ত (শোকসন্তপ্ত); 2 উত্তাপযুক্ত; 3 জরাদিহেতু দেহে অধিক তাপযুক্ত। [সং. সম্ + তপ্ত]।

সন্ততি

সন্ততি [ santati ] বি. 1 সন্তান, অপত্য, পুত্র বা কন্যা (সন্ততিহীন); 2 বংশ, গোত্র; 3 পারস্পর্ষ, অবিচ্ছেদ (ভাবসন্ততি); 4 শ্রেণি (দীপসন্ততি); 5 ব্যাপ্তি, বিস্তার। [সং. সম্ + √ তন্ + তি]।

সন্তত

সন্তত [ santata ] বিণ. 1 অবিচ্ছিন্ন; 2 বহুদূরব্যাপী; 3 সতত (‘সন্তত আভাসে ঘুমন্ত তোমাকে দেখি’: বিষ্ণু)। [সং. সম্ + √ তন্ + ত]।

সন্ত

সন্ত [ santa ] বি. সাধু, সন্ন্যাসী (সাধুসন্ত)। [হি. সন্ত্ < সং. সত্ তু. ইং. saint]।

সনেট

সনেট [ sanēṭa ] বি. চতুর্দশপদী কবিতাবিশেষ। [ইং. sonnet]।

সনে

সনে [ sanē ] ক্রি-বিণ. (কাব্যে) সঙ্গে, সহিত (‘হৃদয় দিব তারি সনে’: রবীন্দ্র)। [সঙ্গে দ্র]।

সনির্বন্ধ

সনির্বন্ধ [ sanirbandha ] বিণ. অতিশয় আগ্রহযুক্ত বা মিনতিপূর্ণ, সাগ্রহ, সানুনয় (সনির্বন্ধ অনুরোধ, সনির্বন্ধ আহ্বান)। [সং. সহ + নির্বন্ধ]।

সনাথা

সনাথা স্ত্রী. সনাথ । সনাথ [ sanātha ] বিণ. 1 প্রভুযুক্ত; 2 পতিযুক্ত; 3 যুক্ত, সমন্বিত (বহু জলচর-সনাথ সরোবর, ‘শশী-সনাথ যামিনী’: রবীন্দ্র)। [সং. সহ + নাথ]।