সন্তানহীনা

সন্তানহীনা স্ত্রী. সন্তানহীন । সন্তানহীন বিণ. নিঃসন্তান, সন্তান নেই এমন।

সন্তানহীন

সন্তানহীন বিণ. নিঃসন্তান, সন্তান নেই এমন। স্ত্রী. সন্তানহীনা।

সন্তানোচিত

সন্তানোচিত বিণ. সন্তানের পক্ষে উপযুক্ত বা করণীয়।

সন্তান

সন্তান [ santāna ] বি. 1 অপত্য, পুত্র বা কন্যা; 2 বংশধর (এই বংশের সন্তান); 3 অবিচ্ছেদ্য ধারা; 4 বিস্তার। [সং. সম্ + √ তন্ + অ]। সন্তানধারণ বি. (স্ত্রীলোকের) গর্ভে সন্তানের জন্ম দেওয়া। সন্তানবতী বিণ. (স্ত্রী.) সন্তানের জন্ম দিয়েছে এমন; সন্তান আছে এমন (সন্তানবতী নারী)। পুং. সন্তানবান (বত্)। সন্তানবাৎল্য বি. সন্তানের প্রতি স্নেহ। সন্তানসন্ততি বি. 1 পুত্রকন্যা, ছেলেমেয়ে; 2 বংশধরগণ। সন্তানসম্ভাবনা বি. সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা, অন্তঃসত্ত্বা অবস্হা। সন্তানহীন বিণ. নিঃসন্তান, সন্তান নেই এমন। স্ত্রী. সন্তানহীনা। সন্তানোচিত বিণ. সন্তানের পক্ষে উপযুক্ত বা করণীয়। সন্তানোৎপাদন বি. সন্তানের জন্মদান।

সন্তাড়িত

সন্তাড়িত [ santāḍ়ita ] বিণ. বিশেষভাবে আলোড়িত বা চঞ্চলীকৃত। [সং. সম্ + তাড়িত]।

সন্তর্পণে

সন্তর্পণে ক্রি-বিণ. (বাং.) সতর্কভাবে, অতি সাবধানে (সন্তর্পণে এগোতে লাগল)।

সন্তর্পণ

সন্তর্পণ [ santarpaṇa ] বি. তৃপ্ত করা। ☐ বিণ. তৃপ্তিকর, তৃপ্তিদায়ক। [সং. সম্ + তর্পণ]। সন্তর্পণে ক্রি-বিণ. (বাং.) সতর্কভাবে, অতি সাবধানে (সন্তর্পণে এগোতে লাগল)।

সন্তরণপটু

সন্তরণদক্ষ, সন্তরণপটু বিণ. সাঁতারে পটু; সাঁতারু।

সন্তরণদক্ষ

সন্তরণদক্ষ, সন্তরণপটু বিণ. সাঁতারে পটু; সাঁতারু।