সপ্তপদী

সপ্তপদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। ☐ বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা।

সপ্তপাতাল

সপ্তপাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল।

সপ্তবিংশতিতমী

সপ্তবিংশতিতমী বিণ. (স্ত্রী.) সপ্তবিংশতিতম । সপ্তবিংশতিতম বিণ. সাতাশ সংখ্যক।

সপ্তবিংশতিতম

সপ্তবিংশতিতম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.)সপ্তবিংশতিতমী।

সপ্তমী

সপ্তমী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ।

সপ্তরথী

সপ্তরথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর।

সপ্তর্ষি

সপ্তর্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major.