সপ্তদ্বীপ

সপ্তদ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর।

সপ্তদ্বীপা

সপ্তদ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। ☐ বি. পৃথিবী।

সপ্তধা

সপ্তধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)।

সপ্তধাতু

সপ্তধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি।

সপ্তনবতিতমী

সপ্তনবতিতমী স্ত্রী. সপ্তনবতিতম । সপ্তনবতিতম বিণ. সাতানব্বই সংখ্যক।

সপ্তনবতিতম

সপ্তনবতিতম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. সপ্তনবতিতমী।

সপ্তপঞ্চাশত্তমী

সপ্তপঞ্চাশত্তমী স্ত্রী. সপ্তপঞ্চাশত্তম । সপ্তপঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক।