সমরাশি

সমরাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)।

সমশ্রেণি

সমশ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল। ☐ বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত।

সমসাময়িক

সমসাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)। সামসাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.।

সমসূত্র

সমসূত্র বি. 1 দিক্চক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ; 2 একই সরলরেখা (সমসূত্রে অবস্হিত); 3 একই সূত্র অর্থাত্ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত); 4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)।

সমস্হলী

সমস্হলী বি. গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্হলভাগ, দোআব।

সমস্বরে

সমস্বরে ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)।

সম

সম [ sama ] বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু। ☐ বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)। [সং. √ সম্ + অ]। সমকক্ষ বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)। স্ত্রী. সমকক্ষা। সমকক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)। সমকাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality. সমকামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. সমকামিতা। সমকাল বি. একই সময়...

সম্

সম্ [ sam ] সম্পূর্ণ অত্যন্ত সম্যক সমান প্রভৃতি অর্থসূচক উপসর্গবিশেষ (সমাদর, সমুচিত, সমুজ্জ্বল, সম্মান)।