স

সমব্যথা

সমবেদনা, সমব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ।
স

সমবেদনা

সমবেদনা, সমব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ।
স

সমব্যথিনী

সমব্যথিনী স্ত্রী. সমব্যথী। সমব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি।
স

সমব্যথী

সমব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি। স্ত্রী. সমব্যথিনী।
স

সমভাব

সমভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্হা; 3 সাদৃশ্য।
স

সমভূমি

সমভূমি বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি। ☐ বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাত্ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)।
স

সমমূল্যতা

সমমূল্যতা বি. সমমূল্য । সমমূল্য বি. সমান বা একই দাম। ☐ বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট।
স

সমমূল্য

সমমূল্য বি. সমান বা একই দাম। ☐ বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট। বি. সমমূল্যতা।
স

সমরস

সমরস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে। ☐ বিণ. সমান রসযুক্ত।