সমদূরবর্তিতা

সমদূরবর্তিতা বি. সমদূরবর্তী । সমদূরবর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant.

সমদূরবর্তী

সমদূরবর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant. বি. সমদূরবর্তিতা। স্ত্রী. সমদূরবর্তিনী।

সমদৃষ্টি

সমদৃষ্টি বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা।

সমদ্বিবাহু ত্রিভুজ

সমদ্বিবাহু ত্রিভুজ – যার যে-কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 90° হলে অপর সমান দুইটি বিপরীত কোণ 45° করে হবে। দ্র ত্রি।

সমদ্বিভুজ

সমদ্বিভুজ বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid.

সমধর্মা

সমধর্মা (-র্মন্) বিণ. 1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত; 2 (বাং.) একই ধর্মাবলম্বী।

সমপদস্হতা

সমপদস্হতা বি. সমপদস্হ । সমপদস্হ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত।

সমপদস্হা

সমপদস্হা স্ত্রী. সমপদস্হ । সমপদস্হ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত।

সমপদস্হ

সমপদস্হ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত। স্ত্রী. সমপদস্হা। বি. সমপদস্হতা।